Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে অস্ত্র পাঠানো নিয়ে ভারতের দাবি অস্বীকার করল তুরস্ক

Reporter Name / ৪৯৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার জেরে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে প্রচার করা হয় যে, পাকিস্তানে সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে অস্ত্র পাঠিয়েছে তুরস্ক। তবে আনুষ্ঠানিকভাবে এই তথ্য অস্বীকার করেছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ভারত ও পাকিস্তানকে সংযম বজায় রাখার আহ্বান জানানোর পর দেশটির পক্ষ থেকে ইসলামাবাদে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করা হলো।

এশিয়ার দুই প্রতিবেশীর চলমান উত্তেজনা নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায় তুরস্ক।

মঙ্গলবার তুরস্ক সরকারের যোগাযোগ অধিদফতর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) এক পোস্টে জানায়, তুরস্ক পাকিস্তানে অস্ত্র ভর্তি ছয়টি বিমান পাঠিয়েছে- শিরোনামে কিছু সংবাদমাধ্যমের প্রকাশিত এ সংবাদটি সত্য নয়।

এ বিষয়ে জানেন এমন কর্মকর্তাদের বরাতে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, একটি তুর্কি কার্গো প্লেন শুধু জ্বালানি ভরার জন্য পাকিস্তানে অবতরণ করে ও পরে নির্দিষ্ট উদ্দেশ্যে বিমানটি পাকিস্তান ছেড়ে গেছে।

এর আগে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, রবিবার তুর্কি বিমান বাহিনীর একটি হারকিউলিস-ওয়ানহান্ড্রেড-থার্টি কার্গো প্লেন করাচিতে অবতরণ করেছে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল।

তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তারই ইঙ্গিত বলে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া। এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে উল্লেখ করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520