Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বিএনপি কখনো ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করেনি: এ্যানি

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি কখনো ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করেনি। দায়িত্বশীল ও অভিজ্ঞতা সম্পন্ন হিসেবে বিএনপি একটি গণ মানুষের দল।

জিয়াউর রহমানের জনপ্রিয়তা, খালেদা জিয়ার আপোষহীনতা আর বর্তমানে দেশ গঠনে প্রবীণ ও নবীনদের সঙ্গে তারেক রহমানের সমন্বয় তারই প্রতিফলন হচ্ছে বলে মন্তব্য করেন এ্যানি।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের বশির ভিলায় লক্ষ্মীপুর পৌরসভা, সদর (পূর্ব) ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপিতে এক ব্যক্তির শাসন, এক দলীয় শাসন ও ফ্যাসিবাদী শাসন হয়নি। তাই দেশের জনগণ বিএনপিকে ভোট দিতে চায়। আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামীতে সরকারে নেতৃত্ব দিবে বিএনপি। সাধারণ মানুষের সে স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের মাঠে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের আরও দায়িত্বশীলতার সঙ্গে ঘরে ঘরে গিয়ে মানুষদের বুঝানোর আহবান জানান তিনি।

প্রতিনিধি সভায় চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যার সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ এবং সদর উপজেল (পূর্ব) যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, বিশেষ বক্তা সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520