Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখা দেবে। তাই আমরা চাচ্ছি, ওই আশঙ্কার আগেই, আগামী রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক।”

বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন জামায়াতের আমির। বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, তারা জানতে চেয়েছে আমরা কখন নির্বাচন চাচ্ছি। আমরা বলেছি, প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক আছে কি না দেখতে চাই।

তিনি আরও বলেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দেবে। আমরা চাচ্ছি, ওই আশঙ্কার আগেই রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক।

বৈঠক প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, তাদের সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কী হবে, সেটা জানতে চেয়েছে। রিজিয়নের বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে। আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি, উইমেন রাইটস, লেবার রাইটস নিয়ে কথা বলেছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা তাদের অনুরোধ করেছি, আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে যে ৩৭ শতাংশ ট্যারিফ আরোপ করেছে, সেটা যেন তারা পুনর্বিবেচনা করে। আমরা আশা করি তারা এটুকু সহযোগিতা আমাদের করবেন।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে বৈঠকে কথা হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, আমরা আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেছি। তবে সেটা ন্যায়বিচার সম্পর্কে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520