Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে প্রথমবার প্রতিস্থাপন করা জরায়ুতে শিশুর জন্ম

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

এবার অভূতপূর্ব ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। এবার প্রতিস্থাপন করা জরায়ু থেকে প্রথমবারের মতো এক শিশুর জন্ম হয়েছে দেশটি। আজ মঙ্গলবার লন্ডনের কুইন শার্লটস অ্যান্ড চেলসিয়া হাসপাতাল কর্তৃপক্ষ এই খবর দিয়েছে।

ওই শিশুটির মায়ের নাম গ্রেস ডেভিডসন। দুই বছর আগে তাকে তার বড় বোন জরায়ু দান করেছিলেন। এরপর গত ২৭ ফেব্রুয়ারি লন্ডনের কুইন শার্লটস অ্যান্ড চেলসিয়া হাসপাতালে অ্যামি নামের ওই মেয়েশিশুটির জন্ম হয়।

নবজাতকের জন্ম দেওয়া গ্রেস ডেভিডসন বলেন, আমাদের এ পর্যন্ত চাওয়া সবচেয়ে বড় উপহারটি আমরা পেয়েছি। গ্রেসের আশা, ভবিষ্যতে সন্তান ধারণে অক্ষম নারীদের জন্য এটি একটি বিকল্প উপায় হয়ে উঠবে।

শিশুটির বাবা অ্যাঙ্গাস ডেভিডসন বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘অ্যামিকে সত্যিকার অর্থে পাওয়ার এ যাত্রায় যারা আমাদের সাহায্য করেছেন, তাদের নিয়ে কক্ষটি পরিপূর্ণ হয়ে ছিল। ১০ বছর ধরে আমাদের আবেগ-অনুভূতি একরকম চাপা অবস্থায় ছিল।’

গ্রেস ডেভিডসনের বয়স ৩৬ বছর। রোকিটানস্কি-কাস্টার হাউসার নামে পরিচিত একটি বিরল শারীরিক জটিলতা আছে তার। জন্মের সময় থেকেই তাঁর জরায়ুটি নিষ্ক্রিয় ছিল। গ্রেস যুক্তরাজ্যের প্রথম নারী, যাঁর শরীরে জরায়ু প্রতিস্থাপন করা হয়েছে। তার ৪২ বছর বয়সী বোন অ্যামি পার্ডি তাঁকে জরায়ুটি দান করেছিলেন। অ্যামির ১০ এবং ৬ বছর বয়সী দুটি মেয়ে আছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অক্সফোর্ড ট্রান্সপ্লান্ট সেন্টারে জরায়ুটি প্রতিস্থাপন করা হয়েছিল। অক্সফোর্ড ট্রান্সপ্লান্ট সেন্টার অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটালস ফাউন্ডেশনের অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520