Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নয় : ছাত্রদল সভাপতি

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদের নতুন দলকে আমরা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছি। তাদের জন‍্য শুভকামনা অব‍্যাহত থাকবে। কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে, যারা প্রকাশ‍্য রাজনীতি না করে পেছনের দরজায় ষড়যন্ত্র করে, তাদের জন‍্য আমাদের কোনো শুভকামনা নেই।

ছাত্রদল সভাপতি বলেন, যারা বাংলাদেশ, গণতন্ত্র ও স্বাধিকার সার্বভৌমত্ব ধারণ করে প্রকাশ‍্য লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সাধারণ ছাত্রদের মতামত নিয়ে রাজনীতি করে তাদের জ‍ন‍্য আমাদের শুভকামনা।

এর আগে মঙ্গলবার বিকেলে ছাত্রদল সভাপতিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে ফুলেল শুভেচ্ছা জানান মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভির আহমেদ রবিন।

এ সময় ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় ছাত্রদল সভাপতি আরও বলেন, দেশের সকল ক‍্যাম্পাসে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে আমাদের ছাত্র রাজনীতির ধারা অব‍্যাহত থাকবে। আজকের দিনের বাস্তবতায় বিগত ১৫ বছরের বাস্তবতাকে ভুলে যাই-তাহলে যারা শত শত মামলার আসামি, যাদের ব‍্যক্তিগত ও শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন‍্য অবশ্যই সংগঠনের দায় রয়েছে। আমরা সেই দায়কে অস্বীকার করতে পারি না। ইতোমধ্যে ছাত্রদল সারাদেশের নিয়মিত ছাত্রদের নিয়ে ৭ শতাধিক কমিটি গঠন করেছি। এরপর পর্যায়ক্রমে পৌর উপজেলা জেলা ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520