Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আজও ট্রেনে ঢাকা ছাড়ছে মানুষ

Reporter Name / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। মঙ্গলবার (১ এপিল) সকালে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, যাত্রীরা ট্রেনের জন্য প্ল্যাটফর্মে টিকিট কেটে অপেক্ষা করছেন। তবে ছিল না যাত্রীদের ভিড়।

ঈদের দ্বিতীয় দিন ৪৬টি আন্তঃনগর ট্রেন চলবে। সকাল থেকে শিডিউল অনুযায়ী ট্রেন ছেড়ে যাচ্ছে। অনেকে ট্রেন ছাড়ার আগমুহূর্তে কাউন্টার থেকে টিকিট কিনে নিচ্ছেন। আজও স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়েছে। ফলে অনেক যাত্রী সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন।

যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কমলাপুর স্টেশনে অবস্থান করছেন। কাউকে সন্দেহ হলে তারা জিজ্ঞাসাবাদ করছেন। স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও গাড়ির কোনো লাইন দেখা গেলেও ভিড় বা যানজট চোখে পড়েনি।

কমলাপুর স্টেশনে দীর্ঘদিন কুলির কাজ করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ঈদের পর যাত্রীদের চাপ কম থাকে। তাই রিল্যাক্সে আছি। গত কয়েকদিন অনেক চাপ ছিল। আজ যাত্রী আছে, তবে কম।

কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তা (স্টেশন মাস্টার) আনোয়ার হোসেন বলেন, ঈদে একদিন ছুটি ছিল। আজ সকাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, এগারো সিন্ধুর প্রভাতী, তিস্তা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, অগ্নিবীণাসহ বেশ কয়েকটি ট্রেন কমলাপুর ছেড়েছে। ট্রেনগুলোতে যাত্রী ছিল মোটামুটি। আবার ঢাকায় পৌঁছেছে উপকূল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520