Headline :
ধসে পড়া সড়ক পরিদর্শনে গিয়ে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার হরমুজে জাহাজ প্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান, দাবি রিপোর্টে বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, নির্ধারিত হামলাও স্থগিত: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভরসা হারিয়ে ইরানের কাছেই নিরাপত্তা চাইল মার্কিন মিত্রদেশ শ্যামলীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর গোপন পরিকল্পনা ফাঁস: ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু হঠাৎ কী হলো ট্রাম্পের, কেন বদলে গেল সুর

ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা

Reporter Name / ৪৭৬ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পারস্পরিক দূরত্ব থেকে আমাদের সরে আসতে হবে। যাতে জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকে আমরা ঈদের মহোৎসব পালন করছি। ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা। অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সমাজে এ রকম একটা দিন যে আমাদের ধর্ম আমাদের দিয়েছে, এটাই হলো মস্ত বড় একটা আশীর্বাদ। একটা দিন সেটা যেমন-তেমন দিন না। যেমন তেমনভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়। এটাই ধর্মের বিধান। আমরা কোলাকুলি করে সবাইকে আপন করে নিই। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন।’

তিনি বলেন, ‘আমরা সেই বাণী প্রত্যেকেই যেন মনে ধারণ করি। যত রকম দূরত্ব ছিল, সেই দূরত্ব থেকে যেন আমরা দূরে সরে আসতে পারি। এটা সমাজের মঙ্গল। সমাজের মঙ্গল যেন আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি। সে জন্য এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে আমরা পরস্পর কাছে আসতে পারি। পারস্পরিক দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি। জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেটা যেন আমরা অর্জন করতে পারি।’

ড. ইউনূস আরো বলেন, ‘আজকের দিন আমরা প্রতিদিন স্মরণ করি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে চলতে পারে। কারো ভয়ে, ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি। আমরা জাতির জন্য শান্তি চাই এবং সারা পৃথিবীর জন্য শান্তি চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520