Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

এক বন্দির মুক্তি ও চারজনের দেহাবশেষ ফেরত দিতে রাজি হামাস

Reporter Name / ১৭৮ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ফিলিস্তিনি সংগঠন হামাস ঘোষণা করেছে, তারা এক ইসরায়েলি-আমেরিকান বন্দিকে মুক্তি দিতে এবং আরও চারজন দ্বৈত নাগরিকের দেহাবশেষ ফেরত দিতে প্রস্তুত। হামাস ও ইসরায়েল পরোক্ষভাবে গাজায় যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে শুক্রবার এই প্রস্তাব আসলো।

এর আগে, গত ১ মার্চ গাজা উপত্যকায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। তবে পরবর্তী ধাপে কী হবে, তা নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। মঙ্গলবার হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় ইসরায়েলও তাদের প্রতিনিধিদল পাঠিয়েছে।

হামাস এক বিবৃতিতে জানায়, গতকাল আমাদের নেতৃত্বের একটি প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের কাছ থেকে আলোচনার নতুন প্রস্তাব গ্রহণ করেছে। সংগঠনটি আরও জানায়, তারা ইসরায়েলি সেনা ইদান আলেকজান্ডারকে মুক্তি দিতে রাজি হয়েছে। তিনি আমেরিকারও নাগরিক। পাশাপাশি চারজন দ্বৈত নাগরিকের দেহাবশেষ ফেরতের বিষয়ে সম্মতি জানিয়েছে।

এর আগে, ছয় সপ্তাহের যুদ্ধবিরতির সময় হামাস ৩৩ জন বন্দিকে মুক্তি দেয়, যার মধ্যে আটজন নিহত ছিলেন। বিনিময়ে ইসরায়েল প্রায় ১,৮০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।

হামাসের নতুন প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে সবার দৃষ্টি আলোচনার দিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520