Headline :
ধসে পড়া সড়ক পরিদর্শনে গিয়ে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার হরমুজে জাহাজ প্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান, দাবি রিপোর্টে বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, নির্ধারিত হামলাও স্থগিত: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভরসা হারিয়ে ইরানের কাছেই নিরাপত্তা চাইল মার্কিন মিত্রদেশ শ্যামলীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর গোপন পরিকল্পনা ফাঁস: ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু হঠাৎ কী হলো ট্রাম্পের, কেন বদলে গেল সুর

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায় পাওয়ার আশা আইন উপদেষ্টার

Reporter Name / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

জুলাই হত্যাকাণ্ডের তিন-চারটি মামলার রায় চলতি বছরের অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গায়েবি মামলা প্রত্যাহার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

আইন উপদেষ্টা বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারকাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। চলতি মাসে চারটি মামলা তদন্তকাজ শেষ হবে। এরপর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে। তবে এই আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করতে তিন সপ্তাহ সময় লাগবে। আইন অনুযায়ী এই তিন সপ্তাহ সময় ডিফেন্স টিমকে দিতে হয় তাদের প্রস্তুতির জন্য। এরপর ঈদের পর এপ্রিল মাসে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে।

তিনি বলেন, যেহেতু এই আদালতে সাক্ষ্যগ্রহণ ঘনঘন হয়। তাই আশা করছি, আগামী অক্টোবরের মধ্যে তিন-চারটি মামলার রায় হয়ে যাবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শীর্ষস্থানীয় পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা আসামি রয়েছেন।

আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই আদালতে জুলাই গণহত্যাকাণ্ডের তিন শতাধিক অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রসিকিউশন অফিস ১৬টি অভিযোগ মামলা হিসেবে দায়ের করেছে।

সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইনে করা ৩৯৬টির মধ্যে ৩৩২টি মামলা এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার করা হবে।

তিনি জানান, ১৬ হাজার ৪৩৯টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এরমধ্যে ৫৩টি মামলা প্রত্যাহারের গেজেট আজকালের মধ্যে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520