Headline :
ধসে পড়া সড়ক পরিদর্শনে গিয়ে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার হরমুজে জাহাজ প্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান, দাবি রিপোর্টে বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, নির্ধারিত হামলাও স্থগিত: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভরসা হারিয়ে ইরানের কাছেই নিরাপত্তা চাইল মার্কিন মিত্রদেশ শ্যামলীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর গোপন পরিকল্পনা ফাঁস: ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু হঠাৎ কী হলো ট্রাম্পের, কেন বদলে গেল সুর

ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

Reporter Name / ১৬১ Time View
Update : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে। বুধবার রাত ৮টায় আওয়ামী ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল নামে।

এসময় ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সরেজমিনে ছাত্র-জনতার অনেককে দরজা-জানালা খুলে ফেলতে ও ভবনের ইট খুলে নিতে দেখা যায়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাত ১০টা ২০ মিনিটের দিকে সেখানে আগুন ধরিয়ে দেয়।

এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিব ও শেখ হাসিনা বিরোধী নানা স্লোগানও দেন। তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘মুজিববাদের আস্তানা গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা এ দেশে হবে না, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’ তারা আরও স্লোগান দেয়, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই।’

এর আগে, বিকাল থেকেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। পরে রাত ৮টার দিকে সেখানে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নামে। একপর্যায়ে তারা গেট ভেঙে ৩২ নম্বরের বাড়িতে ঢুকে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520