Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

এস কে সুরের মুদ্রা-স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে থাকবে, খোলা যাবে না ভল্ট

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর লকার থেকে জব্দ করা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলংকার বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালতের নির্দেশ ছাড়া এটা কেউ খুলতে পারবে না বলেও আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন জব্দকৃত এফডিআর, মার্কিন ডলার, ইউরো মুদ্রা এবং স্বর্ণালংকার ট্রেজারি/উপযুক্ত স্থানে রাখার আদেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জব্দকৃত বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলংকার বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখার নির্দেশ দেন।

এর আগে গত ২২ জানুয়ারি এই লকার জব্দের আদেশ চেয়ে আবেদন করা হয়। পরে আদালত আবেদনটি মঞ্জুর করলে ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে থাকা তার তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের সাত সদস্যের দল। সেখান থেকে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার এবং এক হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর নথি পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেফতার করে দুদক। ওইদিন তাকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520