Headline :
ধসে পড়া সড়ক পরিদর্শনে গিয়ে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার হরমুজে জাহাজ প্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান, দাবি রিপোর্টে বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, নির্ধারিত হামলাও স্থগিত: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভরসা হারিয়ে ইরানের কাছেই নিরাপত্তা চাইল মার্কিন মিত্রদেশ শ্যামলীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর গোপন পরিকল্পনা ফাঁস: ইরানে অভ্যুত্থান ঘটাতে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু হঠাৎ কী হলো ট্রাম্পের, কেন বদলে গেল সুর

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শিক্ষাসংস্কার কমিশন গঠন করবে : প্রিন্স

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে এবং এই কমিশনের মাধ্যমে নৈতিকতা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে জীবননির্ভর ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা করে তুলবে।’

আজ সোমবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আওয়ামী লীগ দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। শিক্ষাব্যবস্থা থেকে নীতি নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা কারিকুলামে জীবননির্ভর ও কর্মমুখী কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। যে কারণে বাস্তবমুখী শিক্ষা ছিল অনুপস্থিত।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের অবসানের পর পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে দেশ গঠনে আমাদের সকলকে উদ্যোগী হতে হবে। সকলের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে।’

তিনি সকলকে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আরফান আলী, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, ধারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মির্জা এনামুল হক, ধারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমান, হালুয়াঘাট উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520