Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বেঁকে গেছে রেললাইন, অল্পের জন্য রক্ষা পেল ১২শ’ যাত্রী

Reporter Name / ১৬৩ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকায় রেললাইন বাঁকা হয়ে যাওয়ায় সেখানে লাল পতাকা দেখে দ্রুতগামী একটি ট্রেন থেমে যায়। এ কারণে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ১২০০ যাত্রীর প্রাণ অল্পের জন্য রক্ষা পেয়েছে।

স্থানীয়রা জানান, মাত্র আধা ঘণ্টা আগে একটি ট্রেন এই লাইন অতিক্রম করে গেছে। পরে রেলের কর্মীরা এখানে এসে দেখতে পায় ঢাকা-গাজীপুর ডুয়েল গেজ আপলাইনের একটি লাইন প্রায় ২০ মিটার বাঁকা হয়ে স্লিপার লক ভেঙে সরে গেছে। রেলের নিরাপত্তা কর্মীরা ঐ এলাকা অতিক্রমকালে ঘটনাটি দেখতে পায়। নিরাপত্তা রক্ষীরা বেঁকে যাওয়া রেল লাইনের দক্ষিণ পাশে লাল পতাকা টানিয়ে দেয়। তারা উভয় পাশে স্টেশনে ঘটনাটি জানায়। কিন্তু ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জেগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি কোন বার্তা পায়নি।
দ্রুতগামী বনলতা এক্সপ্রেস ট্রেন মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশন অতিক্রম করে কিছুদূর এগিয়ে রেল লাইনের উপর লাল পতাকা দেখতে পায়। বিপদ বুঝতে পেরে ট্রেনের লোকমাস্টার ব্রেক করে সেখানে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনটি বেঁকে যাওয়া রেললাইন থেকে মাত্র ৪০ মিটার দূরে এসে থেমে যায়। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ১২০০ যাত্রীর প্রাণ।

বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘ধীরাশ্রম এলাকায় এসে রেল লাইনের উপর লাল পতাকা দেখতে পাই। তাৎক্ষণিকভাবে বেলা ২টা ৩০ মিনিটের সময় ট্রেনটি এখানে থামানো হয়। পরে নেমে এসে নিরাপত্তা কর্মীদের পাওয়া যায় এবং তাদের কাছ থেকে ঘটনা জানা যায়।’

তিনি বলেন, কীভাবে রেললাইনের স্লিপারের লক খুলে বাঁকা হয়ে সরে গেল সেটি বুঝা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনিক্যাল লোকজন আসলে বিস্তারিত জানা যাবে।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার হানিফ আলী জানান, ধীরাশ্রম এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ঢাকা থেকে চাঁপাইগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। লাইন মেরামত করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে।

তিনি জানান, এ ঘটনার কারণে ঢাকা-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের আপলাইনটি বন্ধ রয়েছে। অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520