Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকের মৃত্যু

Reporter Name / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। অন্য একজন মস্কোর একটি হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ভারতের মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার মস্কোতে রাশিয়ান কর্তৃপক্ষ ও নয়াদিল্লিতে রাশিয়ান দূতাবাসের কাছে বিষয়টি ‘জোরালভাবে’ তুলে ধরেছে এবং রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বাকি ভারতীয় নাগরিকদের দ্রুত প্রত্যাবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মরদেহ ভারতে দ্রুত আনার জন্য রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া আহত ব্যক্তিকে ছাড়পত্র এবং ভারতে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে। উভয়ই দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে এসেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগে স্থগিতাদেশের দাবি জানিয়েছে নয়াদিল্লি এবং রাশিয়ায় কর্মসংস্থানের সময় ভারতীয়দের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেপ্টেম্বরে জানিয়েছিল, রাশিয়ান সেনাবাহিনী থেকে প্রায় ৪৫ জন ভারতীয় নাগরিককে ইতোমধ্যে অব্যাহতি দেয়া হয়েছে এবং আরও ৫০ জনকে মুক্তি দেয়ার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520