মুক্তি পাচ্ছেন ৯০ বাংলাদেশি ও ৯৫ ভারতীয় জেলে: পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

ভারতে আটক ৯০ বাংলাদেশি এবং বাংলাদেশ আটক ৯৫ ভারতীয় জেলে আগামী ৫ জানুয়ারি মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

ওই দিন বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাদের হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাবের লাউঞ্জ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

তিনি জানান, ভারতের জলসীমায় আটক ৯০ বাংলাদেশি জেলে এবং বাংলাদেশ আটক ৯৫ ভারতীয় জেলে মুক্তি পাচ্ছেন। আগামী ৫ জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় তাদেরকে হস্তান্তর করা হবে।

৭৮ বাংলাদেশি নাগরিক নিয়ে এমভি মেঘনা ও এমভি লায়লা নামক দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। ৯ ডিসেম্বর তাদের আটক করা হয়। এছাড়া ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরও ১২ বাংলাদেশি জেলে উদ্ধারের পর আটক হন।

অন্যদিকে, ভারতের ছয়টি ট্রলার গত সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন ৯৫ ভারতীয় জেলেকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়।

ডিকাব লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতে সবসময় কূটনৈতিক সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। আগামী দিনেও কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে আমদের সুসম্পর্ক থাকবে বলে আশা করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাবের বিদায়ী সভাপতি নূরুল ইসলাম হাসিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520