Headline :
সত্যিই কি ‘লন্ডনে হামলা চালাবে ইরান’, ইসরায়েলের দাবি নিয়ে যা বলল যুক্তরাজ্য ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? সৈকতের বালিয়াড়ি কোনোভাবেই দখল করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বড় হামলার পূর্বাভাস, সৌদি-কাতার-আমিরাতকে দ্রুত জ্বালানি ক্ষেত্র ফাঁকা করতে বলল ইরান লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি চালকের অবহেলায় ট্রেন লাইনচ্যুত, আহত শতাধিক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার বৈরী আবহাওয়া: ঢাকায় না নেমে চট্টগ্রামে নামলো ৫ ফ্লাইট স্বজনের কাছে ফিরছে সবাই মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

Reporter Name / ২০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিল্লি এইমস হাসপাতালে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর। খবর হিন্দুস্তান টাইমসের

প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন মনমোহন সিং। শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে একজন মনমোহন সিং। দেশটির রাজনীতিতে তার পদার্পণ রাজ্যসভার সদস্যপদের বড় ভূমিকা রয়েছে।

তথ্য বলছে, ১৯৯১ সালে ভারতের রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। এই বর্ষীয়ান কংগ্রেস নেতা পর পর ২ বার প্রধানমন্ত্রীর পদে ছিলেন। ২০০৪ সালের ২২ মে তিনি প্রথমবারের মত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরবর্তীকালে তিনি ২০০৯ সালের ২২ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।

১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। এই গাহে এলাকা ১৯৪৭ সালে পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়। দেশভাগের সেই সময় সপরিবারে ভারতে চলে আসে মনমোহন সিংয়ের পরিবার।

অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করে ১৯৬৬-১৯৬৯ সালে জাতিসংঘের জন্য কাজ করেন মনমোহন সিং। পরবর্তীকালে ললিত নারায়ণ মিশ্র তাকে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520