Headline :
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে অনেক সময় ভাষা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি ঠিক হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখে : তারেক রহমান তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা, গ্রেফতার ৭০ : প্রেস সচিব

Reporter Name / ৩৪৩ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পুলিশের তথ্যমতে ৫ আগস্ট থেকে অক্টোবরের ২২ তারিখ পর্যন্ত সংখ্যালঘু নিপীড়নের ঘটনায় ৮৮টি কেস ফাইল হয়েছে। এসব কেসে ৭০ জন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।

প্রেস সচিব বলেন, ‘যারা ন্যাক্কারজনক এসব ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

‘আগামীতে এসব ঘটনা সম্পর্কে নিয়মিত ব্রিফিং দেওয়া হবে। ধারণা করা হচ্ছে এই কেসের সংখ্যা ও গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে। কারণ সম্প্রতি সুনামগঞ্জ, গাজীপুরসহ কয়েক জায়গায় নতুন সহিংসতার ঘটনা রিপোর্ট হয়েছে।’

শফিকুল আলম বলেন, ‘এসব ঘটনায় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে কাউকে গ্রেফতার করা হয়নি, বরং যারা সাসপেক্ট তাদের ধরা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসবের মধ্যে সম্ভাবনা থাকে যে অনেক ঘটনায় ভুক্তভোগীরা বিগত রুলিং পার্টির সদস্য ছিল। সেক্ষেত্রে বিশ্বাসের কারণে হয়তো আক্রমণ হয়নি।’

প্রেস সচিব বলেন, অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হন। তবে যে কারণেই হোক না কেন, ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ রাখাইন সিচুয়েশন স্ট্রংলি মনিটর করছে। প্রধান উপদেষ্টার বিশেষ দূত এটা নিয়ে ইন্টেন্সিভলি কাজ করছে।’

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে অংশীজনদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হবে রোহিঙ্গা সংকট নিরসনে। ভিউ অ্যান্ড মরালিটিস আগামী মার্চ এপ্রিলের মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা আশা করছি বিশ্বের সবগুলো দেশ সেখানে পার্টিসিপেট করবে। ইউএন এজেন্সি, চায়না, ইন্ডিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ সবাই থাকবে আশা করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520