Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতে গণধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

Reporter Name / ৩২৭ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

ভারতে পালিয়েও শেষ রক্ষা হলো না। গণধর্ষণের অভিযোগে দেশটিতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের চার আওয়ামী লীগ ও যুবলীগ নেতা।

গতকাল রবিবার এক বিশেষ অভিযানে কলকাতার নিউটাউন থানা এলাকার একটি ফ্লাট থেকে তাদের গ্রেফতার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী।

জানা গেছে, গত ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর গণরোষের ভয়ে দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছিলেন ওই চারজনসহ আওয়ামী লীগ-যুবলীগের ছয় নেতা। ছয় নেতাই সিলেট থেকে পালিয়ে মেঘালয়ের শিলংয়ে অবস্থান করছিলেন। এসময় সেখানে তাদের আবাসস্থলেই ধর্ষণের অভিযোগ উঠে। ওই ঘটনায় ছয়জনই অভিযুক্ত হন। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিলং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় চারজনকে কলকাতায় গ্রেফতার করা হলেও আরো দুইজন আসামি ঘটনার পরই পলাতক।

গ্রেফতাররা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি রিপন এবং যুবলীগের সদস্য জুয়েল। পলাতক দুইজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।

গতকাল রবিবার সাপ্তাহিক ছুটির দিনে বারাসাতের বিশেষ ক্রিমিনাল কোর্টে তাদের তোলা হয়। কিন্তু বিচারক উপস্থিত না থাকায় ভারতীয় আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয়ের শিলং নিয়ে যায় মেঘালয় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520