Headline :
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে অনেক সময় ভাষা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি ঠিক হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখে : তারেক রহমান তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

হিলি স্থলবন্দর দিয়ে আলু রফতানি বন্ধ !

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

আলুবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু রফতানি বন্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানা যায়। স্থলবন্দর দিয়ে পিঁয়াজসহ অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক থাকলেও সোমবার থেকে আলু আমদানি বন্ধ রয়েছে।

এর প্রভাবে স্থলবন্দরের খুচরা বাজারে ভারত থেকে আমদানি করা আলু কেজিতে ৩-৪ টাকা এবং পিঁয়াজের কেজিতে ১২-১৫ টাকা বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা।

হাকিমপুরের হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা বলেন, রবিবার ভারতীয় আলু ৬০টাকা কেজি দরে বিক্রি হলেও সোমবার বিক্রি হয়েছে ৬৪-৬৫টাকায়। আর পিঁয়াজ কেজিতে ১২-১৫টাকা বেড়ে ৮০-৮৫টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগে এই পিঁয়াজ ৬৫ টাকায় বিক্রি হয়েছিল। নতুন আলু বাজারে না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ভারতের পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশে আলু রফতানি না করার ক্ষেত্রে আলুবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ রেখেছে। এ কারণে সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে আলু আমদানি হচ্ছে না।

তিনি আরও বলেন, ভারত থেকে পিঁয়াজ আসা বন্ধ হবে, এমন একটা গুজব ছড়ানো হচ্ছে। পিঁয়াজের আমদানি স্বাভাবিক রয়েছে। তবে ভারতে যে পরিমাণ আলুর এলসি করা আছে, তা আমদানি করা না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে স্থলবন্দরের আমদানিকারকরা।

হিলি স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের শনিবার ও রোববার দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩২ ট্রাকে ৯২৩ টন পিঁয়াজ এবং ৬৬ ট্রাকে ২ হাজার ৩৫ টন আলু আমদানি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520