Headline :
যুবনেত নেতা আক্তার এর মৃত্যুতে আওলাদ হোসেনের শোক প্রকাশ । জগন্নাথপুরে রসুলগঞ্জ বাজারে কয়ছর আহমেদ এর ধানের শীষের প্রচারনায় জনতার ঢল পর্তুগাল বিএনপি যুগ্ম আহবায়ক জামানের পিতার মৃত্যুতে কয়ছর আহমেদ এর শোক যুক্তরাজ্য থেকে প্রিয় বাংলাদেশে পা রাখলেন জগন্নাথপুর উপজেলার সাবেক ছাত্রদল নেতা মির্জা লিক্সন ও আকিকুর চৌধুরী কয়ছর এম আহমদ এর পক্ষে প্রচারনায় অংশ নিতে মির্জা নিক্সন আকিকুর চৌধুরী দেশের পথে। ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি ফিরলেন হেভিওয়েটরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু হবে

Reporter Name / ১৭২ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে দেখা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ্।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে পৌঁছান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে এসময় তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মার মাগরেফাত কামনা করেন।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের রক্তের ওপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে, তাকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।

উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিফলক স্থাপন করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সব কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপের ব্যবস্থা করা হবে বলেও জানান উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ্।

তিনি আরও বলেন, দেশের সব কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহীদদের নামে কলেজের ভেতরে অবস্থিত বিভিন্ন স্থাপনার নামকরণের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে, যাতে আমাদের আগামীর বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মে এই জাতীয় বীরদের আত্মত্যাগকে স্মরণ করতে পারে। ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান উপাচার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)