Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বিএনপিই আওয়ামী লীগ হটানোর প্রেক্ষাপট তৈরি করে

Reporter Name / ১৬০ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে হটানোর পটভুমি বিএনপিই তৈরি করেছিল বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে র‍্যালি পূর্বক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

আমীর খসরু বলেন, ‘বিএনপি’র হাজার হাজার কর্মীর ওপর হামলা-মামলা জেল-জুলুম এবং নেতা কর্মীদের রক্তের উপর ভিত্তি করেই ফ্যাসিস্ট হাসিনার পতনের পটভুমি তৈরি হয়েছিল। কিন্তু এখন সরকার পতনের পর অন্য বয়ান তৈরি হচ্ছে। এখন শুধু সংস্কারের বয়ান চলছে। মানুষ ভোট দিয়ে কবে সরকার নির্বাচিত করবে সে বয়ান নেই। বাংলাদেশ কখন গণতান্ত্রিক দেশ হবে সে বয়ান নেই।’

নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার, এসএম ফজলুল হক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, হারুন আর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, ‘রাজনীতি বদলে গেছে। যারা সুশৃঙ্খল তাদের জন্য রাজনীতি। চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু, এদের জায়গা বিএনপিতে হবে না।’ তিনি বলেন, জনপ্রতিনিধিত্বহীন কোনো সরকার জনগণের কথা বুঝবে না, জনগণের কষ্ট বুঝবে না। কারণ বুঝতে হলে জনগণের কাছ যেতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের দুঃখ-দুর্দশা বুঝতে হবে। বিদ্যুতের বিল দিতে পারছে না, সেটা বুঝতে হবে, দু’বেলা খেতে পারছে না সেটা বুঝতে হবে। শেখ মুজিবুর রহমান একটা বয়ান দিয়ে কিছুদিন স্বৈরাচারী রাষ্ট্র চালিয়েছে। সেটা থাকে নাই। জনগণের সমর্থন ছাড়া কিছু ঠিকে থাকে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520