Headline :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

মঙ্গলবার লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৯৫ প্রবাসী

Reporter Name / ৩৭৬ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

নবম দফায় আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে লেবানন থেকে আরও ৯৫ জন প্রবাসী দেশে ফিরবেন। ৯৫ জনের গ্রুপটি বৈরুত থেকে দুবাই হয়ে মঙ্গলবার রাত ১০.২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

শুক্রবার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
লেবানন থেকে এখন পর্যন্ত ৫২১ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরেছেন। চতুর্থ দফায় ফিরেছেন ৩০ জন। পঞ্চম দফায় ফিরেছেন ৩৬ জন। ষষ্ঠ দফায় ৫২ জন দেশে ফিরেছেন। ৩ নভেম্বর সপ্তম দফায় ৭০ জন বাংলাদেশি ফেরত এসেছেন। এছাড়া অষ্টম দফায় ৫ নভেম্বর আরও ১৮৩ জন প্রবাসী দেশে ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category