Headline :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজনৈতিক শূন্যতা ঢাকতেই অযৌক্তিক লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে: রিজভী বাসায় মাদক ও ডিজে পার্টি: পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত এইচএসসির ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১% টঙ্গীতে বাসায় ইয়াবা কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের ৫টি কলেজে পাশ করেনি কেউ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ নয়, জনকল্যাণ চাই’- মেলোনি সরকারের বিরুদ্ধে তরুণদের গর্জন ন্যূনতম বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ ডিজিটাল দুনিয়াতেও ঝড় তুললেন বার্সা কোচ হান্সি ফ্লিক

ইসলামী বক্তারা একে অপরের কাছাকাছি আসতে পারলে ইতিহাস তৈরি হতে পারে’

Reporter Name / ৪৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে। ওয়ায়েজ ও ইমামদের ওয়াজ, নসীহত ও উদ্বুদ্ধকরণ বক্তৃতার মাধ্যমে জনগণের মধ্যে তাকওয়া, দেশপ্রেম ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত হয় বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, শক্তির উৎস হচ্ছে ঐক্য। ইসলামী বক্তা ও ইমামেরা পারস্পারিক ছোটখাটো মতানৈক্য ভুলে গিয়ে একে অপরের কাছাকাছি আসতে পারলে জাতি গঠনে নতুন ইতিহাস তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, ধর্মীয় বক্তারা সামাজিক শক্তির প্রতিভূ। জাতির দুর্দিন ও দুর্বিপাকে ওয়ায়েজ, ইমাম ও আলিমগণ জনগণের পাশে দাঁড়িয়েছেন। এতে জনগণের সাথে তাদের সম্পৃক্ততা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।

মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তৃতা করেন মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category