Headline :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প এবং বানিজ্য বিষয়ক সদস্য মোস্তাফিজুর রহমান গ্রেফতার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা কেবল ভারতের সঙ্গেই হবে, তাঁর সঙ্গে নয়: তথ্য উপদেষ্টা কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে আবারও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

ব্রিটিশ নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্য ভ্রমণে সতর্কতা জারি

Reporter Name / ৪৩৬ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে। এফসিডিও-এর এক বিবৃতিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান সংঘাতের প্রভাব এসব অঞ্চলে পড়তে পারে বলে জানানো হয়েছে।

বিবৃতি অনুসারে, কিছু দেশ যেমন সাইপ্রাস, মরক্কো, তুরস্ক, তিউনিসিয়া, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর সফরকারীদের জন্য ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে। এফসিডিও জানায়, ‘এই অঞ্চলে এবং ইসরায়েল-লেবাননের মধ্যে চলমান সংঘাত দ্রুত সম্প্রসারিত হয়ে আশেপাশের এলাকাগুলোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে।’

১ অক্টোবর ইরান ইসরায়েলের প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর গত ২৬ অক্টোবর ইসরায়েল ইরানের ওপর সামরিক অভিযান চালায়। পরিস্থিতির দ্রুত পরিবর্তন হওয়ায় পর্যটকদের সর্বশেষ সংবাদ এবং ভ্রমণ নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।
খবর অনুসারে, কিছু অঞ্চলে বিশেষত তুরস্ক, তিউনিসিয়া ও মিশরে বিক্ষোভ সমাবেশের বিষয়ে এফসিডিও পর্যটকদের সতর্ক করেছে। তুরস্কে বিশেষ করে আঙ্কারা এবং ইস্তাম্বুলে ইসরায়েলি কূটনৈতিক মিশনের বাইরে বড় ধরনের সমাবেশ চলছে। পরিস্থিতি অনুযায়ী পুলিশ এসব বিক্ষোভে টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করতে পারে।

পর্যটকদের নিরাপত্তার জন্য এফসিডিও’র টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের আপডেট এবং ইমেইল বিজ্ঞপ্তিগুলি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category