Headline :
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের সুলফির আঘাতে ১ জন নিহত শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বরগুনা জেলা ছাত্রলীগের শপথ গ্রহণ হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৭ জনের জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী আইজিপির মন্তব্যে বিব্রত সরকার, প্রধানমন্ত্রী চান মানবিক বাংলাদেশ গড়তে: রিজভী স্বাস্থ্যসেবায় সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ অক্টোবর তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা, কী আলোচনা হলো ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা

সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত

Reporter Name / ৩২৯ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

পরিবেশ ও জীববৈচিত্র্য ঠিক রাখার লক্ষ্যে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই চার মাস সেখানে পর্যটক সীমিত থাকবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরে পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবেন কিন্তু রাত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা যেতে পারবেন এবং রাত্রিযাপনও করতে পারবেন। তবে দিনে ২ হাজারের বেশি পর্যটক সেখানে প্রবেশ করার সুযোগ থাকবে না। তবে ফেব্রুয়ারি মাসজুড়ে পর্যটকদের প্রবেশাধিকার থাকবে না এই দ্বীপে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, সেন্টমার্টিন একটি প্রবাল দ্বীপ। তাই এই দ্বীপের পরিবেশগত বৈচিত্র্য ধরে রাখতে বছরের চার মাস সেখানে পর্যটকদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পদক্ষেপগুলো গ্রহণ না করলে দ্বীপে পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে। মূলত এ কারণে সরকারের এসব সিদ্ধান্ত নেওয়া।’

তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে দ্বীপ পরিষ্কার করা হবে। সেজন্য এই মাসে সেখানে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হবে। এছাড়া সেন্টামার্টিন দ্বীপে প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category