Headline :
সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস- সাংবাদিক ও সংবাদ মাধ্যমের মালিক গ্রেপ্তারে নিতে হবে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বটমস গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা শুরু ১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর শ্রমিকদের ঢাল বানিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন রসুলগঞ্জ বাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ অনুষ্ঠান সম্পন্ন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় অনুষ্ঠিত

রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত : জয়নুল আবেদীন

Reporter Name / ৩৬০ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে অসত্য কথা বলায় রাষ্ট্রপতির নিজ থেকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আজ সোমবার সুপ্রিম কোর্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

জয়নুল আবেদীন বলেন, ‌‘প্রধানমন্ত্রীর কাছ থেকে যিনি পদত্যাগপত্র নিয়ে এসেছেন সেই সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এখনও বলেননি তার কাছে কোনো পদত্যাগপত্র দিয়ে যান নাই। শেখ হাসিনা যে পদত্যাগপত্র দিয়েছেন এতে এ দেশের জনগণের বিন্দু পরিমাণও সন্দেহ নেই।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি ৫ আগস্ট যে বক্তৃতা করেছেন, তাতে তিনি যা বলেছেন, এখন যদি অন্য কথা বলেন তাহলে তার নিজ থেকে পদত্যাগ করা উচিত।’

প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই–রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এমন মন্তব্যের পর বিষয়টি নতুন করে সামনে এসেছে। সম্প্রতি মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category