Headline :
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ, নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইরানে হামলার নেপথ্য কারণ জানালেন ডোনাল্ড ট্রাম্প কুয়েতে তিন যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানাল যুক্তরাষ্ট্র ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের, হরমুজে মার্কিন জাহাজে হামলা হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরানের বিপ্লবী গার্ড কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

পলিটিক্যাল কালচার নষ্ট হয়ে গেছে, এটা পুনরুদ্ধার করতে হবে : ধর্ম উপদেষ্টা

Reporter Name / ১৯৫ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের পলিটিক্যাল কালচার নষ্ট হয়ে গেছে, এটা পুনরুদ্ধার করতে হবে।

আজ শুক্রবার কক্সবাজার জেলার বায়তুশ শরফ কমপ্লেক্সে বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.) এর ইছালে ছওয়াব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা শাসন করতে আসিনি। আগামী দিনে যারা দেশ চালাবেন তাদের পথ মসৃন করতে এসেছি। নির্বাচনের সংস্কৃতি বহুদিন যাবৎ এদেশের মানুষ ভুলে গেছে। ভোট কাকে বলে মানুষ তা জানে না। ভোট কেন্দ্রে মানুষ যেতো না। ভোট হলো আমানত। ভোটের মাধ্যমে একজন ভালো মানুষ নির্বাচিত হবে। আপনার ভোট আগামী দিনে আপনিই দেবেন, পছন্দের প্রার্থীকে দেবেন। জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব।’
উপদেষ্টা আরো বলেন, ‘বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার। আরেকটি সরকার না আসা পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এই সরকারের অগ্রাধিকার হলো রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই অর্থনীতি অর্জন, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও কিছুক্ষেত্রে সংস্কার করা। ইতোমধ্যে কিছু সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করে যাচ্ছে।’

বায়তুশ শরফের অবদান তুলে ধরে ড. খালিদ বলেন, বায়তুশ শরফ একটা ইতিহাস। দেশব্যাপী এই সংগঠনের শত শত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষায়িত হাসপাতাল রয়েছে। এ সংগঠনের জনসম্পৃক্ততা এককথায় অসাধারণ। বিদেশি কোন সাহায্য-সহযোগিতা কিংবা অনুদান নেই, শুধু স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে এতো বড় কর্মযজ্ঞ আমাদেরকে অবাক করে দেয়।

তিনি বায়তুশ শরফের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব(উন্নয়ন) মু. আ. আউয়াল হাওলাদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের ভিআইপি কেবিন ও ওয়ার্ড, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের কলা ও কারিগরি শিক্ষা ভবন, ছাত্রীদের নামাজের ঘর ইবনুল খাত্তাব (রা.) মসজিদ ও একাডেমিক লাইব্রেরি উদ্বোধন করেন। এছাড়া, উপদেষ্টা কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।

পরে উপদেষ্টা কক্সবাজার প্রেসক্লাব ও সার্কিট হাউস সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520