Headline :
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল ও ৪৮ টাকায় আতপ চাল কিনবে সরকার সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত এইচএসসি সম্পূরক পরীক্ষার আবেদনের সময় বাড়ল কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়েছে দুর্বৃত্তরা নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক,অন্যান্য দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে বরাদ্দ

চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে লাখ টাকা জরিমানা

Reporter Name / ৪৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম নগরের জামালখানের সাদিয়া’স কিচেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

রেস্টুরেন্টের খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি রান্না করা ভাত, গ্রিল এবং বিভিন্ন ধরনের রান্না ও ভাজি করা মুরগির মাংস সংরক্ষণ করায় এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ।

একই অভিযানে পণ্যের মোড়কবিধি লঙ্ঘন, নির্ধারিত মূল্য বেশি লেখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় রাতুল ড্রাগ হাউসকে ১৫ হাজার টাকা ও নিউ মনীষা ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভবিষ্যতে যেন এমন অপরাধ সংঘটিত না হয় সে বিষয়ে জরিমানার সঙ্গে সঙ্গে সবাইকে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category