Headline :
যুবনেত নেতা আক্তার এর মৃত্যুতে আওলাদ হোসেনের শোক প্রকাশ । জগন্নাথপুরে রসুলগঞ্জ বাজারে কয়ছর আহমেদ এর ধানের শীষের প্রচারনায় জনতার ঢল পর্তুগাল বিএনপি যুগ্ম আহবায়ক জামানের পিতার মৃত্যুতে কয়ছর আহমেদ এর শোক যুক্তরাজ্য থেকে প্রিয় বাংলাদেশে পা রাখলেন জগন্নাথপুর উপজেলার সাবেক ছাত্রদল নেতা মির্জা লিক্সন ও আকিকুর চৌধুরী কয়ছর এম আহমদ এর পক্ষে প্রচারনায় অংশ নিতে মির্জা নিক্সন আকিকুর চৌধুরী দেশের পথে। ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি ফিরলেন হেভিওয়েটরা

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস শহীদ আবু সাঈদ

Reporter Name / ১৯৭ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষায় পাস করেছেন আবু সাঈদ। গতকাল বিকালে এনটিআরসির ওয়েবসাইটে ১৮তম নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা গেছে, শহীদ আবু সাঈদ ইবতেদায়ি সহকারী শিক্ষক হিসেবে লিখিত পরীক্ষায় পাস করেছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী বলেছেন, বিকালে শুনলাম আবু সাঈদ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেছে। দুঃখের বিষয় আবু সাঈদ আজ আমাদের মাঝে নেই। আমি তার আত্মার মাগফিতার কামনা করছি। ফলাফল প্রকাশের পর ফেসবুকে আবেগঘন পোস্ট দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও আবু সাঈদের সহপাঠী শামসুর রহমান সুমন। সেখানে তিনি লেখেন, ১১ জুলাই ক্যাম্পাসে মিছিল করার পর ১২ জুলাই ছিল আবু সাঈদের শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। আমরা ওইদিন সকালে সভা করব। এ সময় আবু সাঈদ বলছিলেন, পরীক্ষা দেব কি না, কিছুই পড়িনি আন্দোলনের কারণে। আমরা বললাম, ভাই পরীক্ষা দিয়ে আসেন, আমরা বিকালে সভা করব। ১১ জুলাই মিছিলের পর ছাত্রলীগের চড়-থাপ্পড় খাওয়ার স্ট্রেস নিয়ে নিহতের তিন দিন আগে ১২ জুলাই পরীক্ষা দিতে যায় আবু সাঈদ। সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাস করেছে আবু সাঈদ কিন্তু আজ সে আমাদের মাঝে নেই। আমরা শুধু বীর আবু সাঈদকে হারাইনি, হারিয়েছি একজন মেধাবী শিক্ষার্থীকে। আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, শুনেছি ভাই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)