Headline :
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপ নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ৬৪ কেন্দ্রের তালিকা প্রকাশ নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন পিতা নারায়ণগঞ্জে চার দিনের চেষ্টায় সেই কুমির উদ্ধার কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি জগন্নাথপুর থানা ভবনের উদ্বোধন, অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না- কয়ছর আহমেদ এমপি নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান

রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি

Reporter Name / ৪০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বাংলাদেশের আকাশে আজ পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৫ অক্টোবর, শনিবার থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে। আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) পালিত হবে ফাতেহা-ই-ইয়াজদাহম।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category