Headline :
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল ও ৪৮ টাকায় আতপ চাল কিনবে সরকার সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত এইচএসসি সম্পূরক পরীক্ষার আবেদনের সময় বাড়ল কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়েছে দুর্বৃত্তরা নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক,অন্যান্য দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে বরাদ্দ

টাইম ম্যাগাজিনের ‘হানড্রেড নেক্সট’ তালিকায় উপদেষ্টা নাহিদ

Reporter Name / ৩৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম হানড্রেড নেক্সট ২০২৪’ তালিকায় স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

প্রকাশিত ওই তালিকায় নাহিদ ইসলামকে লিডারশিপ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাময়িকীটিতে বলা হয়েছে, “বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুতে সাহায্য করার জন্য ২৬ বছরের বেশি বয়স পার হতে হয়নি নাহিদ ইসলামকে। সমাজবিজ্ঞানে স্নাতক করা তিনি ছাত্র আন্দোলনের অন্যতম মুখ, যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছিলেন।”
এতে আরও বলা হয়েছে, “অনেক প্রতিবাদী নেতার মধ্যে অন্যতম নাহিদ দেশের ‘কুখ্যাত’ গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পরে আরও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। কিছুদিন পরেই তিনি ছাত্রদের এক দফা দাবি তুলে ধরেন: হাসিনাকে পদত্যাগ করতে হবে।… কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।”

সাময়িকীটি বলেছে, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনও সামনে পড়ে আছে। নাহিদ ইসলাম নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দু’জন ‘জেনারেশন জেড’ মন্ত্রীর একজন। তাদের কাজ: ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে ক্ষয়প্রাপ্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category