Headline :
জগন্নাথপুরে প্রখ্যাত লোককবি রাধারমণ দত্ত’র ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন জগন্নাথপুর বিএনপি’র “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২জনের মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, মেলেনি কোনো মরদেহ রাজধানীতে আবারও বাসে আগুন মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন কোচিতে প্রকাশ রাজের আজাদি স্লোগান, প্রতিবাদের উত্তাল রূপ জুলাই চেতনার মালিকানা দাবি করতে থাকলে নবীন বন্ধুরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি বছরের শেষে ঢাকায় আসতে পারেন আইসিসির প্রধান কৌঁসুলি

Reporter Name / ৩৭২ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

চলতি বছরের শেষে ঢাকা সফরে আসতে পারেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান করিম এ এ খান।

এ সময় করিম খান ২০১৯ সালে আইসিসির শুরু করা রোহিঙ্গা বিতাড়ন তদন্তের সর্বশেষ অগ্রগতি নিয়ে ড. ইউনূসকে অবহিত করেন। এ সময় বছরের শেষের দিকে বাংলাদেশ সফরের কথা জানান তিনি।
গত বুধবার সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেয়া রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেন, যেখানে করিম খানও বক্তব্য রেখেছিলেন।

প্রস্তাবগুলোর মধ্যে ছিল জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে একটি জরুরি সম্মেলনের আয়োজন করে পরিস্থিতি পর্যালোচনা এবং সমাধানের উপায় খুঁজে বের করা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনা শক্তিশালী করা এবং ২০১৭ সালে রাখাইনে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে আরও সক্রিয় করা।

আইসিসি’র প্রধান প্রসিকিউটর বলেন, এই তিনটি প্রস্তাবই নিখুঁত। এ বছরের শেষ নাগাদ তিনি বাংলাদেশ সফর করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category