Headline :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১১ তম প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজনৈতিক শূন্যতা ঢাকতেই অযৌক্তিক লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে: রিজভী বাসায় মাদক ও ডিজে পার্টি: পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত এইচএসসির ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১% টঙ্গীতে বাসায় ইয়াবা কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের ৫টি কলেজে পাশ করেনি কেউ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ নয়, জনকল্যাণ চাই’- মেলোনি সরকারের বিরুদ্ধে তরুণদের গর্জন ন্যূনতম বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ, পুলিশ-শ্রমিক সংঘর্ষ ডিজিটাল দুনিয়াতেও ঝড় তুললেন বার্সা কোচ হান্সি ফ্লিক

গুম-খুনের শিকার প্রত্যেক পরিবারকে পুনর্বাসন করতে হবে: এ্যানী

Reporter Name / ৩৩৫ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘হাসিনার অত্যাচার নির্যাতনে শুধু জুলাই আগষ্টের আন্দোলনে নিহত আহতদের ক্ষতিপূরণ দিবেন তা চলবে না, আবার ৫ লাখ টাকা করে দিবেন তাও কিন্তু হবে না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম-খুন হওয়া প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিতে হবে। যাদের দৃষ্টি শক্তি নেই তাদেরকে অনুদান দিতে হবে এটা আমাদের দাবি। একই সঙ্গে এসব পরিবারকে পুনর্বাসণ করতে হবে। খুনিদের বিচার করতে হবে।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের হাজিরপাড়া এলাকায় ‘মায়ের ডাক’ আয়োজিত গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবি নিয়ে এক সংহতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানী।

এ্যানী আরো বলেন, হাসিনা কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। তা ফেরত আনতে হবে। এগুলি দেশের জনগণের টাকা। জনগণকে ফিরিয়ে দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ঘায়েল করতে দেড় লাখ মামলা দিয়েছে। সারাদেশে বিএনপি’র প্রায় ২০০০ নেতা-কর্মীকে হয় গুমের শিকার, নয়তো বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হয়েছে। ২য় স্বাধীনতার দেশ বাংলাদেশ আর বর্তমান ড. ইউনুছ সরকারে তা চলতে পারে না। এসব মামলা অবশ্যই প্রত্যাহার করতে হবে।
লক্ষ্মীপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহব্বায়ক অ্যাড হাসিবুর রহমান, মায়ের ডাকের প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, মানবাধিকার ও গবেষক রেজাউর রহমান লেলিন, বিএনপির নেতা নিজাম উদ্দিন ভুইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category