Headline :
মোটরসাইকেল উদ্ধার: তাহসিফের মৃত্যুর ঘটনা তদন্তে নতুন মোড় যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩ ডেঙ্গু-হামে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৪৩৩ জন রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর জয় ইতিহাস সৃষ্টি করল পাবনায় বিলে পলিথিনের ঘরে বজ্রপাত: একসঙ্গে ৬ তরুণের মৃত্যু প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব, তদন্তে চার সদস্যের কমিটি জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী

তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে : উপদেষ্টা

Reporter Name / ৩২০ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশের চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক বিদ্যুতের লোডশেডিং সম্পর্কে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বড়পুকুরিয়ায় কারিগরি সমস্যা হয়েছে যা দ্রুত মেরামত করা হচ্ছে, রামপাল পুনরায় চালু হয়েছে, আদানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ও দ্রুত গ্যাস আমদানি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে আগামী তিন সপ্তাহের মধ্যে বিদ্যুতের বর্তমান অবস্থার উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। ২০১০ সালের বিশেষ আইন স্থগিত ও বিআরসি আইনের ৩৪ক ধারা বাতিল, তেলের দাম কমানো, কোম্পানির চেয়ারম্যান থেকে সচিবদের অপসারণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটের কাঠামো ভেঙে দেওয়া, বদলি ও নিয়োগ বাণিজ্য বন্ধের জন্য বদলি ও নিয়োগের নির্দিষ্ট নীতিমালা তৈরিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সকল ক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে যাতে কাজ পায় সেটা নিশ্চিত করারও নির্দেশনা দিয়েছেন। ওপেন টেন্ডারে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category