Headline :
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দ্রুত সহায়তা পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল সংসদ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা উপসাগরীয় দেশগুলোকে ‘নিরাপত্তা ধার করা’ বন্ধের আহ্বান ইরানের দেশেই বিশ্বমানের উচ্চ শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী পরিবহনে বছরে ৩৫০০ কোটি রাজস্ব হারাচ্ছে সরকার ডিপো চার্জ বৃদ্ধিতে বছরে বাড়তি ব্যয় ১০০ কোটি টাকা হাত ফসকে ট্রেনের নিচে ২ বছরের শিশু, জড়িয়ে ধরে শুয়ে থেকে রক্ষা করলেন বাবা আসছে ৯ লাখ কোটির বাজেট

সিরিজসেরার পুরস্কার গণ-আন্দোলনে নিহত রিকশাচালককে উৎসর্গ করলেন মিরাজ

Reporter Name / ২৬০ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নতুন এক বাংলাদেশ। স্বৈরাচারের বিদায়। আর পেছনে আছে বহু জীবন উৎসর্গ করার গল্প। প্রাণ হারানো মানুষের তালিকায় আছেন ছাত্র থেকে রিকশাচালক সবাই। এবার নতুন বাংলাদেশে নতুন কৃতিত্বের পুরস্কার একজন রিকশাচালককে উৎসর্গ করলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর পুরস্কার বিতরণ মঞ্চে আনুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্ব শেষে সময় চেয়ে নিলেন মেহেদী হাসান মিরাজ। কিছুটা ধরে আসা কণ্ঠে তিনি বললেন, সিরিজ সেরার স্বীকৃতি ও অর্থ পুরস্কার তিনি উৎসর্গ করছেন গত জুলাই-আগস্টে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এক রিকশাচালককে।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন মিরাজ। স্মারক ট্রফির পাশাপাশি তাকে দেওয়া হয়েছে ৫ লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার।
এবার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ১৫৫ রানের সঙ্গে বল হাতে ১০ উইকেট নেন মিরাজ। দুই ম্যাচেই ব্যাট হাতে খেলেন মহাগুরুত্বপূর্ণ ইনিংস। প্রথম টেস্টে মুশফিকুর রহিমের সঙ্গে ১৯৬ রানের রেকর্ড জুটি গড়ার পথে তার ব্যাট থেকে আসে ৭৮ রান। দ্বিতীয় টেস্টে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ার পর ক্রিজে গিয়ে লিটন কুমার দাসের সঙ্গে ১৬৫ রানের ঐতিহাসিক জুটি গড়ে তোলেন মিরাজ। ড্রেসিং রুমে ফেরার আগে তিনি খেলেন ৭৭ রানের ইনিংস।

বল হাতেও সমান কার্যকর ছিলেন তিনি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে দ্রুত অলআউট করতে বড় অবদান রাখেন মিরাজ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার গ্রহণ করে প্রশ্নোত্তর শেষে নিহত রিকশাচালকের পরিচালকের পরিবারকে পুরস্কারের অর্থ দেওয়ার ঘোষণা দেন মিরাজ। তিনি বলেছেন, “দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হয়ে ভালো লাগছে। আমাদের দেশে গত কিছু দিন ধরে সমস্যা ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। সেখানে একজন রিকশাচালক মারা গেছেন। আমি তার পরিবারকে আমার এই পুরস্কার উৎসর্গ করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520