Headline :
এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু কালিয়ায় সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় অগ্নিসংযোগ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন গণঅভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লন্ডনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সংবর্ধনা, প্রবাসী মৌলভীবাজারবাসীর সঙ্গে মতবিনিময়

এবার এনবিআরে বড় রদবদল

Reporter Name / ৫৭৬ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই রদবদল চলছে একের পর এক সরকারি প্রতিষ্ঠানে। এ ধারাবাহিকতায় এবার বড় রদবদল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডেও (এনবিআর)। আলোচিত শুল্ক ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ঈদতাজুল ইসলামসহ কাস্টমস ও ভ্যাট বিভাগের ১৯ কমিশনারকে বদলি করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার এনবিআর থেকে ইস্যু করা পৃথক দুটি আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। একটি আদেশে ১৯ কমিশনারকে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, খুলনা, রংপুর, যশোর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

অপর আদেশে জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত শুল্ক ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ঈদতাজুল ইসলামকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিএরএ) এর নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়েছে। এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ঘনিষ্ঠ ঈদতাজুলের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করেছিলেন এনবিআরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category