Headline :

বন্যায় মৃত্যু বেড়ে ৬৭ : দুর্যোগ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত ৫১ লাখ ৮ হাজার ২০২ জন

Reporter Name / ২৭২ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

দেশে চলমান বন্যায় মৃত্যুর সংখ্যা একদিনে আরও আটজন বেড়েছে। আজ সোমবার পর্যন্ত বন্যায় ১১ জেলায় মোট ৬৭ জন মারা গেছেন। এর মধ্যে ফেনীতে মারা গেছেন ২৬ জন।

আজ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। একদিন আগে মৃতের সংখ্যা ছিল ৫৯ জন।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃত লোকসংখ্যা ৬৭ জন। এর মধ্যে পুরুষ ৪২ জন, নারী সাতজন ও শিশু ১৮ জন।
ফেনীতে ২৬, কুমিল্লায় ১৭, নোয়াখালীতে ১১, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩, খাগড়াছড়িতে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় এক, লক্ষীপুরে এক ও মৌলভীবাজারে একজন মারা গেছেন। এখনো মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন।

চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুরের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এখনো ৬ লাখ ৫ হাজার ৭৬৭টি পরিবার পানিবন্দী রয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত মোট লোকসংখ্যা ৫১ লাখ ৮ হাজার ২০২ জন। সার্বিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়ি-ঘরে ফিরছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443