Headline :
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল ও ৪৮ টাকায় আতপ চাল কিনবে সরকার সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত এইচএসসি সম্পূরক পরীক্ষার আবেদনের সময় বাড়ল কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়েছে দুর্বৃত্তরা নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক,অন্যান্য দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে বরাদ্দ

বন্যার্তদের পাশে বিজিবি : আজও ত্রাণ দিল ২,৭৩০ জনকে, চিকিৎসা পেল ১,৮৯০

Reporter Name / ৪১০ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। আজ শনিবার বন্যাদুর্গত এলাকার ২,৭৩০ জনকে ত্রাণসামগ্রী এবং ১,৮৯০ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, আজ বন্যাদুর্গত ফেনীর ফুলগাজীতে ৮০০ জন, পরশুরামে ৩০০ জন, ছাগলনাইয়ায় ৪০০ জন, দাগনভূঁঞায় ৩০ জনসহ মোট ১,৫৩০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, কুমিল্লার বুড়িচং-এ ৪০০ জন, লাঙ্গলকোটে ২০০ জন এবং ব্রাহ্মণপাড়ায় ৫০০ জনসহ মোট ১১০০ প্যাকেট; নোয়াখালী সদরে ৬০ জনকে এবং খাগড়াছড়ির পানছড়িতে ৪০ জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ ছাড়া বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনীর ফুলগাজীর তারাকুচা এলাকায় ৬৬০ জন, ছাগলনাইয়া সদরে ৬৯৫ জন এবং কুমিল্লার নাঙ্গলকোটে ৫৩৫ জনসহ মোট ১,৮৯০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category