Headline :
জগন্নাথপুর থানা ভবনের উদ্বোধন, অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না- কয়ছর আহমেদ এমপি নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান ট্রাইব্যুনালে আনা-নেওয়ায় অ্যাম্বুল্যান্স চাইলেন সাবেক খাদ্যমন্ত্রী চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম ঢাকায় এবার ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান

Reporter Name / ৩৯৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার (২৭ আগস্ট) ফোন করে ড. মুহাম্মদ ইউনূসকে এই অভিনন্দন জানান এরদোয়ান।

ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশে বন্যাকবলিত এলাকায় মূল্যবান প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বন্যাকবলিত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান করবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এবং তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান উচ্চ পর্যায়ের জাতিসংঘের জিরো-ওয়েস্ট ফোরামের সদস্য।
তিনি তুরস্কের সাথে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের প্রধান খাতে, বিশেষত উৎপাদন খাতে তুর্কি বিনিয়োগ প্রয়োজন, যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক ক্ষমতা।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তিনি শিগগিরই বাংলাদেশের পুনর্গঠনের প্রচেষ্টায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাবেন।

এসময় তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। ড. ইউনূস তা গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে দেশটি সফর করবেন বলে জানান। প্রধান উপদেষ্টা তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা তিনিও সাদরে গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category