Headline :
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে অনেক সময় ভাষা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি ঠিক হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখে : তারেক রহমান তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

Reporter Name / ২১৩ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ তুলেন।

সারজিস বলেন, ‌‘সচিবালয়ের হামলায় আমাদের অর্ধশতাধিক ভাই আহত হয়েছেন। ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। একজনের অস্ত্রোপচারও হয়েছে। আমাদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর অবস্থার অবনতি হওয়ায় ঢামেক থেকে সিএমএইচে নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের বয়স একমাসও হয়নি। কখনও বলবো না সরকারের সমালোচনা করবেন না, প্রশ্ন করবেন না। আমরাও আপনাদের যৌক্তিক উপায়ে সমালোচনায় উৎসাহিত করি। আমরাও চাই প্রশ্ন করতে। কিন্তু ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরের যে একক সিস্টেম তৈরি করে দিয়েছে, নতুন সরকারের সেই সিস্টেম বুঝতেও কয়েকমাস সময় প্রয়োজন হয়।’
ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে আমলাতন্ত্র থেকে শুরু করে সরকারি সব প্রতিষ্ঠানে যেসব মদদপুষ্ট ও দুর্নীতিবাজদের বসিয়েছেন, তাদের মূল উৎপাটনের পর দেশ সংস্কারের দাবি জানিয়েছেন সারজিস।

তিনি আরও বলেন,‘যারা আনসার বাহিনীর নাম করে সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য। ফ্যাসিস্ট সরকারের সময় জনগণকে সেবা না দিয়ে তারা লীগকে সেবা দিয়েছে। কারণ এসব আনসাররা যোগ্যতার ভিত্তিতে চাকরিতে না এসে লীগের তোষামোদ করে পা চেটে এসেছিল। যিনি আনসারদের নেতৃত্ব দিয়েছেন তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা।’

যারা আন্দোলন ও হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন সারজিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520