Headline :
কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে অনেক সময় ভাষা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি ঠিক হবে বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখে : তারেক রহমান তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

ডিবি কার্যালয়ে ইনুকে জিজ্ঞাসাবাদ

Reporter Name / ২৩২ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিউমার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম।

সূত্র জানায়, গ্রেফতারের পর একটি মাইক্রোবাসে করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ইনুর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগে তার সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে। হাসানুল হক ইনুকে নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেফতার করা হয়। গত ২১ আগস্ট ডিএমপির নিউ মার্কেট থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। মামলা নং-৪।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন জায়গায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

এরআগে সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসানুল হক ইনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520