Headline :
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার: বিডা চেয়ারম্যান ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা মেয়াদ কম থাকায় কোনো বিনিয়োগ আসেনি: জ্বালানি উপদেষ্টা ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং সতর্ক থাকতে হবে, আপনাদের রায়কে কেউ যেন পাল্টে দিতে না পারে: তারেক রহমান যুবনেত নেতা আক্তার এর মৃত্যুতে আওলাদ হোসেনের শোক প্রকাশ । জগন্নাথপুরে রসুলগঞ্জ বাজারে কয়ছর আহমেদ এর ধানের শীষের প্রচারনায় জনতার ঢল পর্তুগাল বিএনপি যুগ্ম আহবায়ক জামানের পিতার মৃত্যুতে কয়ছর আহমেদ এর শোক যুক্তরাজ্য থেকে প্রিয় বাংলাদেশে পা রাখলেন জগন্নাথপুর উপজেলার সাবেক ছাত্রদল নেতা মির্জা লিক্সন ও আকিকুর চৌধুরী

সুপ্রিম কোর্টে ব্যারিস্টার আশরাফুলকে আরেক আইনজীবীর ছুরিকাঘাত

Reporter Name / ২১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বাংলাদেশ সুপ্রিম কোর্টে এক আইনজীবীর ছুরিকাঘাতে আহত হয়েছেন অপর এক আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি ভবনের (অ্যনেক্স ভবন) ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য আইনজীবী মো. কাইয়ুমকে দায়ী করেছেন আহত ব্যারিস্টার আশরাফুল ইসলাম।

এদিকে, হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, হামলার পর আহত আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের মাথার বাম পাশ দিয়ে রক্ত ঝরছে।
এ বিষয়ে সাংবাদিকদের আশরাফুল ইসলাম বলেন, আমি বৈষম্যবিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি সোচ্ছার ছিলাম, যখন কেউ কথা বলেনি। গাজী কামরুল ইসলাম সজলের জুনিয়র কাইয়ুম এসে ছুরি দিয়ে মেরে গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে আইনজীবী মো. কাইয়ুম বলেন, ৮–১০ দিন আগে ব্যারিস্টার আশরাফ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। আমি মামুন মাহবুবের কাছে নালিশ দিতে গিয়েছিলাম। সেখানে আশরাফসহ ৪–৫ জন দরজা বন্ধ করে আমাকে মারধর করে। খবর পেয়ে কামরুল ইসলাম সজল আমাকে উদ্ধার করে।

এদিকে, প্রতক্ষ্যদর্শী আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, দুপুর ১টার পর কাইয়ুমসহ ৪ জন আমার কক্ষে এসে ব্যারিস্টার আশরাফকে খুঁজতে থাকে। আমি বলি সে ওয়াশরুমে, বস আসতেছে। অল্প সময় পর আশরাফ রুমে আসে। আসার পর তার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে কাইয়ুম সঙ্গে থাকা ছুরি দিয়ে আশরাফকে কয়েকটি আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি আমরা প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে জানিয়েছি। আমরা দুর্নীতিবাজ বিচারপতিদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম। সেটি যাতে না করি এজন্যই এ হামলা বলে দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri 301 Moved Permanently

301 Moved Permanently


nginx/1.24.0 (Ubuntu)