Headline :
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৫ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল ও ৪৮ টাকায় আতপ চাল কিনবে সরকার সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত এইচএসসি সম্পূরক পরীক্ষার আবেদনের সময় বাড়ল কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়েছে দুর্বৃত্তরা নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক,অন্যান্য দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে বরাদ্দ

অন্তর্বর্তী সরকার কোনও মিডিয়া বন্ধ করেনি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

Reporter Name / ৩১২ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে গণমাধ্যম ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে। এ সরকার দেশের কোনও গণমাধ্যম বন্ধ করেনি।

মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

মালিকানা ও ব্যবস্থাপনা পরিচালক পদ নিয়ে অভ্যন্তরীণ জটিলতায় এক রিটের পরিপ্রেক্ষিতে সোমবার ‘সময় টেলিভিশনের’ সম্প্রচার সাতদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সময় মিডিয়া লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শম্পা রহমান রিটটি করেন।

গত ১০ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয় এবং একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক করা হয়।

আহমেদ জোবায়ের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সময় মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমানকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়াকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category