Headline :
সুনামগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত লন্ডনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সংবর্ধনা, প্রবাসী মৌলভীবাজারবাসীর সঙ্গে মতবিনিময় জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপ নাশকতাকারীদের কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ৬৪ কেন্দ্রের তালিকা প্রকাশ নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন পিতা নারায়ণগঞ্জে চার দিনের চেষ্টায় সেই কুমির উদ্ধার কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশু নিহত: ইউনিসেফ

Reporter Name / ৩৫৫ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ৩২ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার (২ আগস্ট) ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘ইউনিসেফ নিশ্চিত করেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় জুলাই মাসে কমপক্ষে ৩২ জন শিশু নিহত হয়েছে। আরও অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। এ এক ভয়াবহ ক্ষতি। ইউনিসেফ সকল ধরনের সহিংসতার প্রতি নিন্দা জানায়। ইউনিসেফের পক্ষ থেকে আমি, শোকাহত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউনিসেফ শিশুদের যেকোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানিয়েছে। এর অর্থ হল শিশুদেরকে নিছক কোনো জায়গায় তাদের উপস্থিতির ভিত্তিতে বা তাদের ব্যাকগ্রাউন্ড, ধর্ম, বা তাদের পরিবারের সদস্যদের কার্যকলাপ বা বিশ্বাসের কারণে গ্রেপ্তার বা আটক করা যাবে না। শিশু ও তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তারা আওয়াজ তোলার সময় তাদের সুরক্ষিত রাখা উচিত। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category