Headline :
বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক,অন্যান্য দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে বরাদ্দ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণাআশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণা টিয়ারশেল ছুড়েও দমানো গেল না চিলির শিক্ষার্থীদের ‘ঐক্যবদ্ধ জনগণ কখনো পরাজিত হবে না’, স্প্যানিশ স্লোগানে প্রকম্পিত রাজপথ গ্যাস সরবরাহ স্থিতিশীল, বিদ্যুৎ পরিস্থিতিও সন্তোষজনক : জ্বালানিমন্ত্রী শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ, ফাইনালে পাকিস্তান পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার নিখাদ ভালোবাসা

ফেসবুক-টিকটক চালু হবে কবে, জানা যাবে বুধবার

Reporter Name / ৫৭৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

টিকটক ও ফেসবুক কবে খুলে দেওয়া হবে, তা আগামীকাল বুধবার বেলা ১১টার পর জানা যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‌‘বুধবার বেলা ১১টার পর জানাতে পারব। টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের। এরই মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে যে, তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে চায়।’
তিনি বলেন, ‘তবে ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কোনো জবাব দেয়নি। যে কারণে আগামীকাল সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় এই তিন প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার চিঠি দেওয়া হয়েছে। তাই আগামীকাল বেলা ১১টার পর যদি তাদের কাছ থেকে ব্যাখ্যা পেয়ে তা বিশ্লেষণ করে এবং না-পেলেও আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানাতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category