Headline :
পৌর যুবদল নেতা শামীম আহমদকে বহিষ্কার। জুলাই শহীদদের স্মরণে লেস্টার বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার সুযোগ বন্ধ ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে দরকার বেসরকারি বিনিয়োগ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১১১, জরুরি অবস্থা ঘোষণা এফ-১৫সহ মার্কিন বিমানের বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জনসম্মুখে আনল ইরান ক্যানসার ছড়িয়ে পড়েছে হাড়েও, ব্যথায় কাতর জো বাইডেন

তারা অনেক কথা বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না: মির্জা ফখরুল

Reporter Name / ৫০৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে মূল ইস্যুকে ভিন্ন দিকে নিয়ে যায়। এখন তারা জামায়াত নিয়ে ইস্যু করেছে- এটিও তাদের আরেকটি প্রজেক্ট।

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

মির্জ ফখরুল বলেন, এ ধরনের ঘটনা তো স্বৈরাচারী। যারা স্বৈরাচার, জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না তারা এ ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে। এমনকি এগুলো তাদের নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে।
তিনি প্রশ্ন রেখে বলেন, এতোদিন সিদ্ধান্ত (জামায়াত নিষিদ্ধ) নেয়নি কেন তারা? আজকে নিচ্ছে কেন? এর জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে। আমরা যে এসব কথা বলছি এজন্যও তারা অনেক কথা বলবে। তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে। যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখানে জনগণই সিদ্ধান্ত নিবে সে কার রাজনীতি গ্রহণ করবে? আর কার রাজনীতি গ্রহণ করবে না।

মির্জা ফখরুল আরও বলেন, সে জন্য দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কেননা, আজকে এতো বড় ক্রাইসিস মুহূর্তে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে, দেশে কোনো প্রতিনিধিত্বমূলক সরকার নেই। কারণ প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো সমস্যার সমাধান হবে না। জনগণের প্রতিনিধি নেই। এমনকি জনগণের প্রতি তাদের জবাবদিহিতা না থাকলে সেটি সম্ভব না। সেজন্য আজকে এই সরকারের কোনো জবাবদিহিতাও নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri cURL Hatası: OpenSSL SSL_connect: SSL_ERROR_SYSCALL in connection to lkl.dolarkurum.com:443