Headline :
মোটরসাইকেল উদ্ধার: তাহসিফের মৃত্যুর ঘটনা তদন্তে নতুন মোড় যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩ ডেঙ্গু-হামে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৪৩৩ জন রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অর জয় ইতিহাস সৃষ্টি করল পাবনায় বিলে পলিথিনের ঘরে বজ্রপাত: একসঙ্গে ৬ তরুণের মৃত্যু প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব, তদন্তে চার সদস্যের কমিটি জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে জোড়া খুনের ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ পুলিশ সুপার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের তাড়াতে টিয়ারসেল ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী

ঢাকায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

Reporter Name / ৫৩৩ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরীতে প্রায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. রুবেল হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগরীতে ৪০ জন নারী আনসার ব্যাটালিয়ন সদস্যসহ প্রায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ছয় জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category