Headline :
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দ্রুত সহায়তা পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল সংসদ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা উপসাগরীয় দেশগুলোকে ‘নিরাপত্তা ধার করা’ বন্ধের আহ্বান ইরানের দেশেই বিশ্বমানের উচ্চ শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী পরিবহনে বছরে ৩৫০০ কোটি রাজস্ব হারাচ্ছে সরকার ডিপো চার্জ বৃদ্ধিতে বছরে বাড়তি ব্যয় ১০০ কোটি টাকা হাত ফসকে ট্রেনের নিচে ২ বছরের শিশু, জড়িয়ে ধরে শুয়ে থেকে রক্ষা করলেন বাবা আসছে ৯ লাখ কোটির বাজেট

নেপালে ভূমিধসে দুই বাসের ৬২ যাত্রী নিখোঁজ

Reporter Name / ১৩৫৭ Time View
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

নেপালে ভূমিধসে দুটি বাসের ৬২ জন যাত্রী নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, নারায়ণঘাট-মুগলিং সড়ক সেকশনের সিমালতাল এলাকায় এ ঘটনা ঘটে।

চিতওয়ানের মুখ্য জেলা কর্মকর্তা (সিডিও) ইন্দ্রদেব যাদব বলেন, নেপালের রাজধানী কাঠমান্ডুগামী অ্যাঞ্জেল ডিলাক্স পরিবহন এবং কাঠমান্ডু থেকে গৌড় অভিমুখী জ্ঞানপতি ডিলাক্স পরিবহনের দুটি বাস বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে দুর্ঘটনার শিকার হয়।

 

পুলিশ জানায়, কাঠমান্ডুগামী বাসটিতে ২৪ জন যাত্রী ছিলেন। অপর বাসটিতে যাত্রী ছিলেন ৪১ জন।

দুর্ঘটনার পর জ্ঞানপতি ডিলাক্স নামের বাসের তিন যাত্রী লাফ দিয়ে প্রাণে বাঁচেন।

দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ঘটনাস্থলে গেছেন নেপাল পুলিশ ও আর্মড পুলিশ ফোর্স সদস্যরা।

দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল দুর্ঘটনায় শোক প্রকাশ করে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

এদিকে ভূমিধসের ফলে নারায়ণঘাট-মুগলিং সড়ক সেকশনে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ভারতপুর সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, সড়কপথে যান চলাচল স্বাভাবিক হতে চার ঘণ্টা সময় লাগবে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri error code: 520