উপমহাদেশের প্রখ্যাত লোককবি,বাউল সাধক ও ধামাইল গানের জনক রাধারমণ দত্ত'র প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষ্যে তাঁর জন্মস্থান জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ই নভেম্বর সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি মোস্তফা আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ,ক্রীড়া-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবীণ রাজনীতিবিদ জনাব আবু হোরায়রা সা'দ মাষ্টার, পৌরসভা উপ-সহকারী প্রকৌশলী সতীশ চন্দ্র গোস্বামী,সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আছকির আলী (সাবেক ইউপি চেয়ারম্যান),সালাহ উদ্দিন মিঠু,শামসুল ইসলাম সমছু,জুবেদ আলী লখন,আবুল হাশিম ডালিম,সংস্কৃতি প্রেমী ও রাজনৈতিক আবুল হোসেন রাব্বী ও শফিকুল ইসলাম খেজর। সভায় বক্তারা লোককবি রাধারমণ দত্ত'র সৃষ্টি সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন,রাধারমণ দত্ত'র রচিত গানগুলো সংগ্রহ তথা রাধারমণ দত্ত'র স্মৃতিবিজড়িত জন্মস্থানে প্রস্তাবিত রাধারমণ কমপ্লেক্স অচিরেই দৃশ্যমানের প্রত্যাশা ব্যক্ত করেন। স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক দিলু মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুনসহ অনেক বাউল,কবি,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।