কেরালার কোচিতে আয়োজিত এক নাগরিক প্রতিবাদ কর্মসূচিতে বহুভাষিক অভিনেতা ও সামাজিক অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজের উপস্থিতি এবং সোচ্চার প্রতিবাদ পুরো সমাবেশে সৃষ্টি করেছে তুমুল আলোড়ণ। তরুণ প্রজন্ম ও সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি আর জাতীয় পতাকার সমারোহে পুরো এলাকা হয়ে ওঠে আন্দোলন ও প্রতিবাদের উত্তাল মঞ্চ। সেখানে উপস্থিত জনতার মধ্য থেকে সোচ্চার কণ্ঠে উঠে আসে আজাদি স্লোগান, যা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ও অধিকার রক্ষার বার্তা পৌঁছে দিয়েছে বহুদূর।
আন্দোলনস্থলে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়ের মাঝে প্রকাশ রাজকে দেখতে পাওয়া যায় প্রতিবাদের পুরোভাগে। ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে হাজারো জনতা এবং বিশেষ করে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশগ্রহণ করে। মঞ্চ এবং রাজপথ থেকে ওঠা প্রতিবাদের এই সুর সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে প্রথাগত ও নাগরিক অধিকারের পক্ষের কণ্ঠস্বরগুলো এটিকে বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক প্রতিবাদের নিদর্শন হিসেবে দেখছে; অন্যদিকে সামাজিক যোগযোগমাধ্যমের একটি অংশ এই স্লোগান ও প্রতিবাদের ধরন নিয়ে নানা সমালোচনা ও তর্ক-বিতর্কের সৃষ্টি করছে।
জনসমুদ্রের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় হাত উঁচিয়ে সমবেত জনতার স্লোগানের সাথে সুর মেলান প্রকাশ রাজ। উপস্থিত জনতাও তার সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন প্লাকার্ড ও জাতীয় পতাকা তুলে ধরে তাদের প্রতিবাদ ব্যক্ত করেন। বিভিন্ন বয়স ও শ্রেণীর মানুষ এতে অংশ নিলেও মূলত তরুণ প্রজন্মের উপস্থিতি এবং তাদের উচ্চকণ্ঠ প্রতিবাদের ভাষা পুরো কর্মসূচিকে আলাদা এক তেজ ও আবেগ প্রদান করেছে।